সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র সহ নিহত ২

৩০ নভেম্বর ২০২১, ১০:২৭ PM
দুর্ঘটনা স্থল

দুর্ঘটনা স্থল © সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কৃঞ্চপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে ১৮ বছর বয়সী আদনান নাহিদ ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে ২০ বছর বয়সী সম্পদ কুমার।

নিহত দুজনের মধ্যে আদনান শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদনান ও সম্পদ মোটরসাইকেলে শেরপুর শহরে থেকে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃঞ্চপুর এলাকায় পৌঁছলে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন দুজন। ঐ সময় অজ্ঞাত আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬