করোনার নতুন ধরণ

স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

৩০ নভেম্বর ২০২১, ০৪:৫৩ PM
মন্ত্রণালয়ের সভাকক্ষ

মন্ত্রণালয়ের সভাকক্ষ © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে পুরো বিশ্ব আতঙ্কিত। এমন পরিস্থিতিতে স্কুল কলেজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওযা হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে।

জাহিদ মালেক আরও বলেন, ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪ কোটি ডাবল ও ৬ কোটি সিঙ্গেল ডোজ। স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। সব পর্যায়ে টিকা নেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা দিচ্ছি। ফাইজারের টিকাও আমরা জেলা-উপজেলায় নিয়ে গেছি। তারপরেও দেখা যায় অনেকেই টিকা নেননি এখনো, টিকা দেওয়ার আগে যে আগ্রহ পেয়েছি সেটা একটু কম।

বাগেরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • ০৫ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল এনটিআরসিএ
  • ০৫ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে সহায়তা
  • ০৫ মার্চ ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ওয়ান ব্যাংক, আবেদন শেষ ১৮ মার্চ
  • ০৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ‘মীরজাফর’ আখ্যা দিল জামা…
  • ০৫ মার্চ ২০২৬
চাপে বেঁকে গেল ৭০ বছরের পুরোনো রেলপথ
  • ০৫ মার্চ ২০২৬