শিক্ষার্থী দুর্জয়ের মৃত্যু

শিক্ষার্থীদের চলমান আন্দোলন আরও জোরদারের ঘোষণা

৩০ নভেম্বর ২০২১, ০৮:৪৬ AM

© সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান আন্দোলনকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাস্তায় নামার ঘোষণা দেয় তারা। প্রাইভেট ও পাবলিক এসব গ্রুপে শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ফেসবুক পেজ ও গ্রুপে শিক্ষার্থীদের প্রতিবাদী বিভিন্ন আলোচনা দেখা গেছে। তারা সেখানে আজ সকাল থেকে কোন প্রতিষ্ঠান কোথায় জমায়েত হবে তাও জানিয়ে দিচ্ছে।

এরকম এক বার্তায় স্টুডেন্ট ফোরাম ও একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় হত্যার প্রতিবাদে আমরা আবারও নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল ১১টায় মতিঝিল শাপলা চত্তরে একজোট হবো। সবাইকে অংশগ্রহণ করতে বলা হচ্ছে! বি.দ্র.: সকল কলেজ, স্কুল, ভার্সিটির শিক্ষার্থীরা আমন্ত্রিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে আন্দোলনের ঘোষণা দিচ্ছে।

পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬