রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন-ভাঙচুর

২৯ নভেম্বর ২০২১, ১১:৫৬ PM
রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেয় ‍বিক্ষুব্ধ জনতা

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেয় ‍বিক্ষুব্ধ জনতা © সংগৃহীত

রাজধানী ঢাকার রামপুরায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর বেশ কয়েকটি বাস পুড়িয়েছে বিক্ষুব্ধ জনতা, ভাংচুরও করেছে আরও কয়েকটি বাস।

সোমবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যায়। এরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মারুফ গণমাধ্যমকে বলেন, রাত পৌনে এগারোটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচাবাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন।

তিনি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দরজা ভেঙে বিউটিশিয়ানের লাশ উদ্ধার করল পুলিশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬