ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

২৯ নভেম্বর ২০২১, ১২:৫৫ PM

© সংগৃহীত

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ছাত্রাবাস থেকে রিয়াজুল ইসলাম জনি (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের একটি ছাত্রাবাসের তৃতীয় তলার ঘর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার হয়। 

মারা যাওয়া রিয়াজুল ইসলাম জনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, কলেজটির ইদ্রিশ আহমদ মিঞা নামক ছাত্রাবাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রিয়াজুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬