তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা হয়নি: ইসি সচিব

২৮ নভেম্বর ২০২১, ১১:১৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হয়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, আগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচব শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।এটি সহিংসতাহীন নির্বাচের মডেল।

লক্ষীপুরে এসএ টিভির সাংবাদিকের উপর হামলা প্রসঙ্গে ইসি সচিব আরও বলেন, আমরা ঘটনা জানার সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছি। ওই সাংদিকের ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬