শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়নি

২৭ নভেম্বর ২০২১, ০২:১৫ PM
বিআরটিএর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই বৈঠক হয়

বিআরটিএর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই বৈঠক হয় © সংগৃহীত

হাফ ভাড়া নিয়ে বিআরটিএ-সড়ক পরিবহন মালিক সমিতিরা নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসেনি। তবে হাফ ভাড়া নিয়ে নানা সড়ক পরিবহন মালিক সমিতিরা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে প্রণোদনাসহ নানা ধরনের দাবি করে আসছে সড়ক পরিবহন মালিক সমিতি। 

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংবাদ সম্মেলনে একথা বলেন।

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বেলা ১১টা ৫০ মিনিটে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে দুপুর ১টা ৪০ মিনিটে সংবাদ সম্মেলন করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বৈঠকের সভাপতিত্ব করেন। 

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬