কক্সবাজার বেড়াতে যেতে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৬ নভেম্বর ২০২১, ০৯:২০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

কক্সবাজার বেড়াতে যেতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম রুবায়েত অন্তনু (১৬)। সে রাজধানীর মাইস্টোন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

অন্তনুর চাচা জাকিরুল জানান, অন্তনু তার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যেতে চেয়েছিলেন। তবে তার মা এবার না গিয়ে পরের বার যাওয়ার কথা বলেছিলেন। এতে মায়ের সাথে অভিমান করে বুধবার রাতে গলায় ফাঁস দেয় অন্তনু।

পরে অন্তনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ খান থানার উপ পরিদর্শক কমল কুমার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সরকারি সহায়তা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন গোপালগঞ্জের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা ইউনিভার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির প্রথমবার অবসর ঘোষণার পর যা বলেছিলেন রোনালদো
  • ০১ সেপ্টেম্বর ২০২৬