বেসরকারি খাতে গাড়িতে হাফ ভাড়া নেওয়ার বিধান নেই : এনায়েত

২৫ নভেম্বর ২০২১, ০৩:৫৩ PM
সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। © সংগৃহীত

গণপরিবহণে হাফ ভাড়া জন্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বেসরকারি খাতে হাফ ভাড়া নেওয়ার কোনো বিধান নেই।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় এনায়েত উল্যাহ বলেন, বেসরকারি খাতে হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নেই। গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নেই। বিআরটিসিতে (সংস্থাটির গাড়ি) হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে।

এনায়েত উল্যাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা আমাদেরই ছাত্র, আমাদেরই ছেলে-মেয়ে। আমি মনে করি করোনাকালীন তারা পড়ালেখা করতে পারেনি। তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে, তারা যেন পড়ালেখার দিকে মনোযোগী হয়।

 

 

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close