‘হাফ ভাড়া’ নিয়ে কাল আন্তমন্ত্রণালয় বৈঠক

২৪ নভেম্বর ২০২১, ১০:১৯ PM

© ফাইল ছবি

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য 'হাফ ভাড়া'র দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কাল বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় বৈঠক হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সদর দপ্তরে বিকেল ৩টায় এই সভা হওয়ার কথা রয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সভার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীতে গত কয়েকদিন থেকেই আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

 

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close