কলেজছাত্রীর মুখে অ্যাসিড: জড়িতদের শাস্তি দাবিতে সড়ক অবরোধ

২৪ নভেম্বর ২০২১, ০৮:৩১ PM
কলেজছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় রাজশাহীতে সহপাঠীদের বিক্ষোভ

কলেজছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় রাজশাহীতে সহপাঠীদের বিক্ষোভ © সংগৃহীত

রাজশাহী সরকারি সিটি কলেজের এক ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। বুধবার (২৪ নভেম্বর) বিকালে কলেজ ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাদীঘির মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় অ্যাসিড নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একদল বখাটে প্রকাশ্যে মুখে এসিড দিয়ে ঝলসে দিয়েছে। সে এখন হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু এখনও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।  

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সন্ধ্যায় নাটোরের দত্তপাড়ায় নিজ বাড়ির কাছে বখাটেদের ছোড়া অ্যাসিডে মুখ ঝলসে যায় ওই শিক্ষার্থীর। স্থানীয়রা উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে নিলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে। তবে সেই রাতে উন্নত চিকিৎসার জন্য বিনাকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার (২২ নভেম্বর) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

 

কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬