শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

২৪ নভেম্বর ২০২১, ০২:৩২ PM
হাফপাস চায় শিক্ষার্থীরা

হাফপাস চায় শিক্ষার্থীরা © ফাইল ছবি

শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বুধবার (২৪ নভেম্বর) তিনি এই রিট দায়ের করেন।

আইনজীবী জানান, চলতি মাসে তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে, তাদের জন্য অর্ধেক ভাড়া চালুর। গত কয়েকদিনে ঢাকার সায়েন্সল্যাব, ফার্মগেটসহ কয়েক স্থানে এ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বর্ধিত ভাড়াও নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬