৩০ জুন থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু

২২ নভেম্বর ২০২১, ০২:৫৪ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © সংগৃহীত

বাঙালীর স্বপ্ন পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ সব কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আশা করছি ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।’

মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা একটা স্পেশাল ভাষণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সেটা আজ মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখে এ ভাষণ হবে।’

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬