স্বাস্থ্যখাতে আরও ২০ হাজার নিয়োগের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

২২ নভেম্বর ২০২১, ০২:৪৪ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্টসহ দেশে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যে আমার সময়ে যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ হয়নি। সবচেয়ে বেশি নার্স, চিকিৎসক আমার সময়ে হয়েছে, সবচেয়ে বেশি পদোন্নতি আমার সময়ে হয়েছে। যদি প্রমাণ চান, তাহলে পরিসংখ্যান দেখুন।

জাহিদ মালিক বলেন, ১৫ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স একবারে নিয়োগ হয়েছে, এ ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরও নতুন নিয়োগ আসছে। চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরও আট হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।

এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদ ইসলামের রিট খারিজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গৃহকর্মীকে নির্যাতন: বাংলাদেশ বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবিতে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬