নোবিপ্রবির শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

২২ নভেম্বর ২০২১, ১০:১৭ AM
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি © সংগৃহীত

চুয়াডাঙ্গায় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ এবং টাকা ছিনতাই করেছে দুর্বত্তরা। এ সময় রিকশাচালক প্রতিবাদ করলে তাকেও মারধর করেছে ছিনতাইকারীরা।

রবিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের গুলশানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি ওই পাড়ার মৃত আজাদুল হকের ছেলে এবং নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

ফয়সাল আজাদ সাফি বলেন, রাতে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামি। রাত ২টার দিকে রিকশায় চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ার দিকে রওনা হই।

তিনি আরও বলেন, বাড়ির অদূরে আফেন্দির দোকানের কাছে পৌঁছলে অজ্ঞাত দুজন রিকশার গতিরোধ করে। এ সময় তারা আমার বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ এবং নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় রিকশাচালক মনোয়ার হোসেনকে মারধর করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইয়ের বর্ণনা শোনে।

এ বিষয় চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মহব্বত জানান, গুলশানপাড়া এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হয়েছে বলে জানতে পেরেছি। রিকশাচালককে ঘুষিও মেরেছে তারা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬