প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

২২ নভেম্বর ২০২১, ১২:১৯ AM
সানা উল্লাহ

সানা উল্লাহ © সংগৃহীত

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) জেলার জোরাগঞ্জ থানার থানার মস্তাননগর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম সানা উল্লাহ (৫৫)। তিনি মস্তাননগর ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সানা উল্লাহ ফেনীর ছাগলনাইয়া থানার উত্তর যশপুর এলাকার মৃত শফিউল্লাহর ছেলে।

জানা গেছে, মস্তাননগর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেলে কর্মরত পুলিশের এএসআই আলাউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষাকেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নিয়ে ডিএমপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির
  • ১৮ এপ্রিল ২০২৬