বিনামূল্যে বাইসাইকেল পেল ৯৫ শিক্ষার্থী

২১ নভেম্বর ২০২১, ১১:২৯ AM
সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ

সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৯৫ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের ৯৫ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় বাইসাইকেল বিতরণের পাশাপাশি ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০ জোড়া বেঞ্চ ও ১৯টি বাদ্যযন্ত্র (ড্রাম) বিতরণ করা হয়।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬