রাজধানীতে ‌এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

১৯ নভেম্বর ২০২১, ০৯:০৭ AM
৩ বোন নিখোঁজ

৩ বোন নিখোঁজ © ফাইল ফটো

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে একসঙ্গে তিন বোন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে দুইবোন এবার এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা আদাবরের শেখেরটেকের পিসিকালচারের খালার বাসা থেকে বের হন। এ ঘটনায় তাদের খালা সাজিদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ৩ জন হলেন- বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)। মেজো বোন জয়নব আরা ও ছোট বোন খাদিজা আরা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

পরিবারিক সূত্রে জানা যায়, বাসা থেকে যাওয়ার সময় তারা ব্যাগে পিএসসি, জেএসএসসির সার্টিফিকেট, টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। নিখোঁজ তিন শিক্ষার্থী টিকটকে আসক্ত ছিলেন বলেও পারিবার জানায়।

নিখোঁজদের খালা সাজিদা নওরীন জানান, আমার বড় বোন তিন বছর আগে মারা যান। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছেন। আমার তিন ভাগ্নি খিলগাঁওয়ে আমার ছোট বোনের বাসায় থাকতো। জয়নব ও খাদিজা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তাদের কেন্দ্র ছিল ধানমন্ডি গার্লস হাইস্কুলে। সে কারণে আদাবরে আমার বাসায় এসে তারা দুজন পরীক্ষা দিচ্ছিল। গত ১৫ তারিখে একটি পরীক্ষা হয়েছে। বাকি ছিলো আরও দুটি পরীক্ষা। এর মধ্যেই হঠাৎ তারা তিনজন কাউকে কিছু না বলে বাসা থেকে একসঙ্গে বেরিয়ে যায়।

তিনি আরও বলেন, নিখোঁজের কিছুক্ষণ পর আমরা আদাবর থানায় যাই। কিন্তু থানা থেকে প্রথমে মামলা না নিতে চাইলে আমি কান্নাকাটি করি। আমার কান্নাকাটি দেখে তারা প্রায় দেড় ঘণ্টা পর একটি জিডি লিপিবদ্ধ করে।

সাজিদা নওরীন বলেন, তার তিন ভাগ্নি টিকটক ও ইনস্টগ্রামে আসক্ত ছিল। টিকটকের মাধ্যমে কারও প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা বাসা থেকে বের হয়ে যেতে পারে বলে আমার ধারণা। তারা যাওয়ার সময় তাদের পিএসসি, জেএসএসসির সার্টিফিকেট, টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বয়স কম হওয়ায় তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতাম। তারা আমাদের মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল ব্যবহার করতো না। তবে তারা লুকিয়ে কোনো মোবাইল ব্যবহার করতো কিনা তা আমরা জানি না। তারা যেন নিরাপদে ফিরে আসে এটাই আমার চাওয়া।

এ ব্যাপারে আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন বলেন, ওই বাসার সিসিটিভির ফুটেজ আমরা দেখেছি, তাতে দেখা গেছে তারা তিনজন ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি। এখনও তাদের অবস্থান শনাক্ত করতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থেকে তিন কলেজছাত্রী নগদ টাকা, স্বর্ণালংকার ও সনদ নিয়ে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ৫ দিন পর ৬ অক্টোবর মিরপুরে প্রবেশের সময় তাদের উদ্ধার করে র‍্যাব-৪ এর একটি টিম।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close