যশোর সরকারি বালিকা বিদ্যালয়

শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

১৭ নভেম্বর ২০২১, ১২:৩৫ PM
যশোর সরকারি বালিকা বিদ্যালয়

যশোর সরকারি বালিকা বিদ্যালয় © সংগৃহীত

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে নিজ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ইসলাম ধর্মের শিক্ষক মাওলানা হাফিজুর রহমানের নামে যশোর কোতোয়ালি থানায় এ সাধারণ ডায়েরি (৮০৯) করেন প্রধান শিক্ষিকা লায়লা শিরীন সুলতানা।

স্কুল সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেয়ার কথা বলে মাওলানা হাফিজুর রহমান লাখ লাখ টাকা নেন। এ ঘটনা জানাজানির পর পাওনাদাররা স্কুলে গিয়ে ঝামেলা করলে প্রধান শিক্ষিকা স্কুলের বাইরে এসব বিষয় মিটিয়ে ফেলতে বলেন। তাতে মাওলানা হাফিজুরের লোকজন তাকে বাড়াবাড়ি না করার হুমকি দিয়েছে।

অভিযোগ উঠেছে, চাকরি দেয়ার কথা বলে মাওলানা হাফিজুর রহমান চৌগাছা উপজেলার বড় কাবিলপুর মুক্তারপুরের মনিরুজ্জামানকে একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার কথা বলে আট লাখ টাকায় চুক্তি করেন। এরপর নগদ তিন লাখ টাকা গ্রহণ করেন তিনি। কিন্তু দীর্ঘদিন চাকরি দিতে না পারায় আব্দুল আজিজ টাকা ফেরত চান তার কাছে। বেশ কিছুদিন পর এক লাখ টাকা ফেরত দেন মাওলানা হাফিজুর। বাকি দু’ লাখ টাকা ফেরত না দেয়ায় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগী।

আবেদনে উল্লেখ করা হয় টাকা লেনদেনের বিষয়টি ‘একশ’ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র এবং হাফিজুরের দেয়া উত্তরা ব্যাংকের তিন লাখ টাকার একটি চেক রয়েছে বলে। এরপর প্রধান শিক্ষিকা লায়লা শিরীন সুলতানা মাওলানা হাফিজুর রহমানকে ডেকে লেনদেনের বিষয়ে স্কুলের বাইরে সমাধান করতে বলেন। তখন তিনি আগামী ২০ ডিসেম্বর টাকা পরিশোধ করবেন বলে চলে যান।

এ ঘটনার জের ধরে সোমবার একব্যক্তি প্রধান শিক্ষিকা লায়লা শিরীন সুলতানার মোবাইল ফোনে রাতে কল করে হুমকি দিয়ে বলেন,‘যশোরের সব লোক আমাকে চেনে। আমার বাড়ি আরএন রোডে। আপনি মাওলানা হাফিজুর রহমানের লেনদেনের বিষয়ে নাক গলাবেন না। মহিলা মানুষ মহিলা মানুষের মতো থাকবেন। বরং আমি যা বলছি সেই কথাগুলো বলবেন।’

জবাবে প্রধান শিক্ষিকা তার শেখানো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। তখন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আরও বাজে আচরণ করেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা।

 

 

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close