ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

১৭ নভেম্বর ২০২১, ১১:৪০ AM
গৃহশিক্ষক মনির মিয়া (২৫)

গৃহশিক্ষক মনির মিয়া (২৫) © সংগৃহীত

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহশিক্ষক মনির মিয়াকে (২৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে মনির মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মনির মিয়া উত্তর কামলাবাজ গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে তিন বছর ধরে পড়াচ্ছিলেন একই গ্রামের মনির মিয়া।

প্রতিদিনের মতো গত সোমবার সন্ধ্যায় মনির মিয়া ওই ছাত্রীতে পড়াতে যান। একপর্যায়ে বাড়িতে একা পেয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মনির মিয়া দৌড়ে পালিয়ে যায়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুর নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে মনির মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence