মহানবী (স) নিয়ে কটূক্তি: ভিকারুননিসার শিক্ষককে পুনর্বহালের আদেশ স্থগিত

১৬ নভেম্বর ২০২১, ০৯:৪২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

মহানবী হযরত মুহাম্মদ (স) নিয়ে কটূক্তির ঘটনায় রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া এক শিক্ষককে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। সাথে সাথে তার পুনর্বহাল করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েও রুল জারি করে মামলার বিবাদীদের জবাব দিতে বলেছে আদালত।

জানা যায়, এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ নভেম্বর) প্রধান বিচারপ্রতি মামনুন রহমান ও বিচারপ্রতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে ভিকারুননিসার ফেইসবুক গ্রুপে মহানবী হযরত মুহাম্মদ (স) নিয়ে কটূক্তি করলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে ঐ শিক্ষককে বরখাস্ত করে। তবে গত ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ভিকারুননিসার সিদ্ধান্তকে স্থগিত করে পুনরায় তাকে চাকরিতে বহাল রাখে।

এরপর গত ৭ নভেম্বর ওই শিক্ষকের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence