সহপাঠীকে বিয়ে করতে চেয়ে স্কুলছাত্রীর বিষপান

১৬ নভেম্বর ২০২১, ০১:১৫ PM
স্থানীয় হাসপাতাল

স্থানীয় হাসপাতাল © ফাইল ছবি

চুয়াডাঙ্গায় দশম শ্রেণির এক ছাত্রকে বিয়ের জন্য রাজি করাতে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে একই শ্রেণির এক ছাত্রী। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আলিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, তারা (ছেলে-মেয়ে) উভয়ে সদর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সেখান থেকেই তাদের মধ্যে চেনা জানা হয়।

ওসি বলেন, আমরা শুনেছি, ছেলেটিকে বিয়ের দাবি জানায় মেয়েটি। এতে রাজি না হলে সোমবার সন্ধ্যায় আলিয়ারপুর গ্রামে ছেলেটির বাড়ির পাশে গিয়ে বিষপান করে ওই মেয়ে।

পুলিশ জানিয়েছে, মেয়েটিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর তাদের দুজনকেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬