কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত ৪ 

১৪ নভেম্বর ২০২১, ০৪:৫৫ PM
রাহাদ হাওলাদার

রাহাদ হাওলাদার © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাহাদ হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলায় আরো চার জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র রাহাত মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের শাহ আলমের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, শনিবার রাতে রাহাদ বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা রাহাদসহ ৫ জনকে কুপিয়ে জখম করে।
তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাদকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে বরিশাল প্রেরণ করা হয়েছে এবং ১ জন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম বলেন, নারীঘটিত প্রেমের বিষয় নিয়ে ছেলেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তা নিয়ে কোপাকুপি হয়েছে। এতে রাহাদ নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল পাঠানো হয়েছে।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close