টাঙ্গাইল জেলা

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণে গেল তিন শিক্ষার্থীর

০৮ নভেম্বর ২০২১, ০৬:০০ PM
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক © সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ‘বেপরোয়া গতিতে’ মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেছে তিন শিক্ষার্থীর।

জানা যায়, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই গাছের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটানাস্থলেই তিনি জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে সায়েম।

তারা প্রত্যেকেই ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা যায়।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান এলাকায় এ দৃর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘাটাইল থানার নির্বাহী কর্মকর্তা আজহারুল সরকার।

এছাড়া নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টিও  নিশ্চিত করেন তিনি।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬