পাঠ্যবইয়ে ভুল থাকলে নতুন কারিকুলামে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

০৬ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে কোনো ভুল থাকলে নতুন কারিকুলামে সংশোধন করা হবে। কিছু ভুল নিয়ে সম্প্রতি একটি মামলা হয়েছে। সেই ভুলগুলো শুধরে ফেলারও সমস্যার বিষয় না। যদি সংশোধনের সুযোগ থাকে, তাহলে অবশ্যই সংশোধন করা হবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের বাবুরহাট এলাকায় নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

নতুন বছরে সময়মতোই পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে যে পরিমাণ চাপের মধ্যে পড়তে হয়েছে, এর মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ভুল-ভ্রান্তি না হয়। তারপরও কোথাও অনিচ্ছাকৃতভাবে যদি ভুল থেকেও থাকে অবশ্যই তা সংশোধন করা হবে। এর আগে ফিতা কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close