কাল থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট

০৪ নভেম্বর ২০২১, ০২:৩৬ PM
ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট © ফাইল ফটো

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। কাল সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হবে। দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছেন নেতারা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

তিনি বলেন, জ্বালানী তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে মালিক এবং ট্রাক চালকদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

ট্যাগ: হরতাল
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close