কিছু মৃত্যু ইতিহাস পরিবর্তন করে দেয়: শিক্ষামন্ত্রী

০৩ নভেম্বর ২০২১, ০৯:০৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কিছু মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাস পরিবর্তন হয়। কিছু মৃত্যু একটি দেশের পরিবর্তন করে দেয়। কিছু মৃত্যু ভিন্ন এবং সেই মৃত্যুর সাথে যারা জড়িত থাকে তাদের ভিন্নভাবে স্মরণ করাটা কষ্টদায়ক।

বুধবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত 'জাতীর চার নেতা হত্যাকাণ্ড: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে কুচক্রীরা বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে দূর করে আমাদের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এবং তার মতাদর্শের কেউ বেঁচে থাকলে তাদের হীন উদ্দেশ্য সফল হবে না। তাই বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার  ব্রজলাল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence