সহকর্মীর ছবি এডিট করে পর্ন তৈরির অভিযোগে যুবক আটক

০৩ নভেম্বর ২০২১, ১২:১৫ PM
আটকৃত যুবক শরিফুজ্জামান সাহেদ খান

আটকৃত যুবক শরিফুজ্জামান সাহেদ খান © সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে এক নারী সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আটকৃত যুবকের নাম শরিফুজ্জামান সাহেদ খান ওরফে লোহানী বাবু (৩২)।

র‌্যাব জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর এক তরুণী অভিযোগ করেন তার সহকর্মী যৌন হয়রানি করছেন। ২০১৭ সাল থেকে একটি প্রজেক্টে তারা এক সঙ্গে কাজ করে আসছিল। একই অফিসে কাজের সুবাদে ২০১৭ সালের অক্টোবরে ভুক্তভোগীর সাথে অভিযুক্ত সাহেদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে অফিসে বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একইসঙ্গে গায়ে হাত দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে যৌন হয়রানি করে। বাঁধা দিলে ক্ষিপ্ত হন এবং অফিসে কাজ করতে দেবে না বলে হুমকি দেয় সাহেদ।

র‌্যাব আরও জানিয়েছে, একপর্যায়ে আসামি ভুক্তভোগীর সম্পর্কে অফিসে কর্মরত অন্যান্য সহকর্মীর কাছে কুৎসা রটায় এবং তার চেহারা অন্য পর্ন ছবিতে বসিয়ে দেখায়। জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬