ঢাকায় প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে

০১ নভেম্বর ২০২১, ১১:১৯ AM
স্কুলগামী শিশুদের টিকা কার্যক্রম

স্কুলগামী শিশুদের টিকা কার্যক্রম © ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকায় প্রাথমিক পর্যায়ে ৮টি স্কুলে টিকা দেওয়া শুরু করেছি। প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে ৪০ হাজার টিকা দেওয়া হবে।

তিনি বলেন, ১২ বছরের নীচে এখনই টিকা নয়। ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন, ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, ফাইজারের ৯৬ লাখ টিকা পেয়েছি, হাতে আছে আরও ৮২ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে তারা আগামীতে আরও ফাইজার ও মডার্নার টিকা দেবে। উপজেলা পর্যায়েও ফাইজারের টিকা দেওয়া হবে।

ক্রিকেট বোর্ডের ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্…
  • ১৪ জুন ২০২৬
হাত কেটে ফেলেও বাঁচানো গেল না ইরাজকে, ১০ দিনেই নিভে গেল প্র…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপ না জিতেও মিশরের জার্সিতে সাত তারকা, পরিবর্তন করতে …
  • ১৪ জুন ২০২৬
নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক ব…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের ম্যাচ ঘিরে জবি ক্যাম্পাসজুড়ে তুমুল উন্মাদনা
  • ১৩ জুন ২০২৬
নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
×