সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

২৭ অক্টোবর ২০২১, ০১:০৮ PM
ভারত-বাংলাদেশ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার © ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মো. মিঠুন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহত মিঠুন চর মাঝাড়দিয়াড়ের মনজুর হোসেনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তার লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, সীমান্ত অতিক্রমকালে মিঠুনকে গুলি করা হয়েছে। লাশটি এখন বিজিবির হেফাজতে আছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence