আত্মপ্রকাশ করল নুরের নতুন রাজনৈতিক দল

২৬ অক্টোবর ২০২১, ০১:০৪ PM
নুরুল হক নূরের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ

নুরুল হক নূরের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ © সংগৃহীত

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে সঙ্গে নিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। নতুন এ রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর মধ্য দিয়ে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা প্লাটফর্ম ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ’ থেকে একটি রাজনৈতিক দলের সৃষ্টি হল।   

আত্মপ্রকাশ করা নতুন এই দলের আহ্বায়ক করা হয়েছে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে এবং সদস্য সচিব হয়েছেন নুরুল হক নুর। তাদের নেতৃত্বে করা হয়েছে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি।

কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের রাখা হয়েছে।

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ- এর মূলনীতি ঠিক করা হয়েছে চারটি- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬