নৌকায় ভোট না দিলে হাত-পা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

২৫ অক্টোবর ২০২১, ০৯:৪৮ PM
যুবলীগের বিশেষ বর্ধিত সভা

যুবলীগের বিশেষ বর্ধিত সভা © সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

শনিবার উপজালার দেওপাড়া ইউনিয়নের ইশ্বরীপুরে যুবলীগের বিশেষ বর্ধিত সভায় এই নির্দেশ দেন তিনি। আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ভোটের দিন যারা কেবল নৌকায় ভোট দেবেন তারাই কেবল ভোটকেন্দ্রে আসতে পারবেন। এর বাইরে কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হবে না।

তিনি বলেন, আপনারা এখন থেকেই প্রস্তুত হন। যারা নৌকার সাথে বেইমানি করবে তাদের হাত-পা গুঁড়িয়ে দিতে হবে। আমরা সম্মান দিতে দিতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬