বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

২৪ অক্টোবর ২০২১, ১২:২৫ AM
বাড্ডায় গোডাউনে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

বাড্ডায় গোডাউনে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট © সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটে বাড্ডার সাতারকুল জিএম বাড়ি এলাকার ওই গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সাততলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

আগুনে পুড়ে যাওয়া মার্কেটের পাশের এক দোকানের মালিক বলেন, রাত পৌনে ১০টায় আমি দোকান বন্ধ করছিলাম। এসময় ওই দোকানের ম্যানেজারও দোকান বন্ধ করছিলেন। ঠিক সেই মুহূর্তে দোকানের একদম ভেতর আগুন দেখতে পান তিনি। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, নিচতলাতে ছিল থিনার, দোতলাতে সোফা তৈরির কাপড়। দোতলার দোকানটি এখনও চালু হয়নি। সবেমাত্র মালামাল সাজিয়ে, কয়েক দিন আগেই মিলাদ পড়ানো হয়েছে। আর তৃতীয় তলাতে এখনও ডেকোরেশনের কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচতলায় আগুনের সূত্রপাত। তবে আমরা এখনো এ বিষয়ে নিশ্চিত হতে পারিনি।

ট্যাগ: আগুন
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬