পূজামণ্ডপে হামলার দায় স্বীকার নুরের দলের নেতার

২৩ অক্টোবর ২০২১, ০৯:২৪ PM
আদালত প্রাঙ্গন

আদালত প্রাঙ্গন © ফাইল ফটো

চট্টগ্রামের জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টা,  ব্যানার-ফেস্টুন ছেড়াসহ পুলিশের উপর হামলার কথা স্বীকার করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন যুব অধিকার নেই নেতা হাবিবুল্লাহ মিজান। মিজান যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন। তিনি বলেন, মিজানসহ ৯ আসামিকে একদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়েছিল। এসময় মিজান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতে মিজান জানায়, পরিকল্পনা অনুযায়ী তারা জেএমসেন হল এলাকায় মিছিল করে। ঘটনার আগেরদিন ১৩ অক্টোবর শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তার আহমেদের বাসায় বৈঠক হয়। পরদিন ১৪ অক্টোবর জুম্মার নামজ শেষে সাধারণ মুসল্লিদের নিয়ে মিছিল বের করেন। এসময় জেএমসেন হলের ব্যানার-পোস্টার ছেড়া হলে পুলিশ গুলি ছোড়ে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খো…
  • ২২ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ২২ এপ্রিল ২০২৬