পীরগঞ্জে হামলার মূলহোতা সৈকত মন্ডল ছাত্রলীগ নেতা!

২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৪ PM
সৈকত মণ্ডল

সৈকত মণ্ডল © সংগৃহীত

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেয়ার ঘটনায় তাকে গত ১৮ অক্টোবর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

র‍্যাবের হাতে আটক সৈকত দর্শন বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

গতকাল শুক্রবার রাতে টঙ্গী থেকে সৈকত মণ্ডল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ শনিবার কাওরান বাজারে র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনার মূল হোতা এই সৈকত মণ্ডল।

এ বিষতে জানতে চাইলে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিজার গণমাধ্যমকে জানান, সৈকত আগে থেকেই ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিতেন। এ জন্য মহানগর ছাত্রলীগের পরামর্শে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close