মোবাইলে ভিডিও চালু রেখে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

২২ অক্টোবর ২০২১, ১১:৩১ AM
মোবাইলে ভিডিও চালু রেখে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মোবাইলে ভিডিও চালু রেখে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা © প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত ছাত্রীর নাম ঝুমুর মনি।

আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

ঝুমুর মনি তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়েটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।

এই ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে মোবাইলে ভিডিও চালু করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঝুমুর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আলী আকবর জানান, গত ৫ মাস আগে ফটিকছড়ির ভুজপুর থানার শুয়াবিল এলাকার এক প্রবাসির সাথে পরিবার বিয়ে ঠিক করে তার। এর মধ্যে প্রবাসি ওই ব্যক্তির সাথে ঝুমুর মনির ফোনালাপ হয়। তবে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় তার মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close