বিষপান করে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

১৮ অক্টোবর ২০২১, ০১:০৬ PM
আত্মহত্যায় মৃত্যু

আত্মহত্যায় মৃত্যু © প্রতীকি ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯) নামে এক শিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (১৮ অক্টোবর) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ‍্য ভরতেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হুরুন্নেছা বেগম শিল্পী উপজেলার মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের মো. হাছেন আলী মাস্টারের মেয়ে। ২২ বছর আগে বিএসসি মোড়ের আনোয়ার মাস্টারের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে দুই কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইঁদুর মারার বিষপান করেন শিক্ষিকা শিল্পী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বঙ্গসোনাহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সঙ্গে ওই শিক্ষিকার ঝগড়া হয়। পরে তিনি অভিমান করে ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যা করেন। 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই স্কুলশিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬