বজ্রপাতে পঞ্চম শ্রেণির ছাত্রসহ নিহত ২

১৬ অক্টোবর ২০২১, ১১:৫৬ PM
সারা বিশ্বে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু হয় বজ্রপাতে

সারা বিশ্বে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু হয় বজ্রপাতে © প্রতীকী ছবি

দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বজ্রপাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছে। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রামনগর মাঝাডাঙ্গা গ্রামে এবং বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের গফরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)। নিহত সুজ্জাত ৫ম শ্রেণির ছাত্র।

আর আহতরা হলেন, রামনগর মাঝাডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে জামাল (৩৮) ও একই গ্রামের সিরাজুল আলীর ছেলে নাঈম (২৫)।

স্থানীয়রা জানায়, বিকেলে সুজ্জাত তার বাবার সাথে আলুর খেতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সুজ্জাত মারা যায়। আর নিহত বুলবুলও বিকেলে আলুর খেতে কাজ করছিল। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বুলবুল খেতের পাশে একটি গাছের নীচে আশ্রয় নেয়। এ সময় ওই গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়।  

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close