ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য, যুবক গ্রেফতার

১৫ অক্টোবর ২০২১, ১২:৪৬ PM
ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য © প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে রাঙ্গামা‌টি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত যুবকের নাম ইসমাইল হোসেন ইমন (২৬)।

বৃহস্প‌তিবার (১৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটির বনরূপা কাঁচাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমন লংগদু উপজেলার ফোরের মুখ সহদরটিলা এলাকার বা‌সিন্দা।

এ বিষয় পু‌লিশ জানিয়েছে, অভিযুক্ত ইসমাইল হোসেন ইমন তার ফেইসবুক আইডিতে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। এতে বিভিন্ন মহল থেকে নেতিবাচক মন্তব্য আসে।

এ ঘটনায় বৃহস্প‌তিবার রাঙ্গামা‌টি কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আকিজ গ্রুপে চাকরি, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার 
  • ০৫ এপ্রিল ২০২৬
প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ০৫ এপ্রিল ২০২৬
টেকনাফে বিএনপির কার্যালয়ে আগুন
  • ০৫ এপ্রিল ২০২৬
চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬
টিকা কেন জরুরি, কখন কোনটি দিতে হবে
  • ০৫ এপ্রিল ২০২৬