চট্টগ্রামে বাসা থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

১৫ অক্টোবর ২০২১, ১০:১৩ AM
চট্টগ্রামে বাসা থেকে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার

চট্টগ্রামে বাসা থেকে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার © ফাইল ফটো

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসি জানান, মা ও দুই শিশু সন্তানের লাশ ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। দুই ছেলে-মেয়ের মধ‌্যে মেয়ের আনুমানিক বয়স ৭ বছর এবং ছেলের ২ বছর। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close