মাহবুব তালুকদার নিজেই জটিল রোগে আক্রান্ত: কাদের

১১ অক্টোবর ২০২১, ১১:০৬ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

বর্তমান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই জটিল ও কঠিন রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১১ অক্টোবর) মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলন উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন জটিল রোগে আক্রান্ত, মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা করা প্রয়োজন—মাহমুব তালুকদারের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র সমস্যাই মাহবুন তালুকদার। তিনি যেভাবে একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলেন তাতে আমি অবাক হই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কারো এমন মন্তব্য করা ঠিক না, যাতে জাতি বিভ্রান্ত হয়।

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬