রাজধানীতে কেমিক্যালের দোকানের আগুন নিয়ন্ত্রণে

১১ অক্টোবর ২০২১, ১২:০৯ PM
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা © সংগহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ৯টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে সকালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রাশেদ বিন খালিদ।

ট্যাগ: আগুন
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬