মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী লাভলী

১০ অক্টোবর ২০২১, ১১:৪৩ AM
মেয়ে থেকে ছেলে বনে যাওয়া  এসএসসি পরীক্ষার্থী লাভলী

মেয়ে থেকে ছেলে বনে যাওয়া এসএসসি পরীক্ষার্থী লাভলী © সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তার (১৫) মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। বর্তমান তার নাম আব্দুল্লাহ জিসান। সে এবার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিবে। এই আলোচিত ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নে নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে।

শুক্রবার (৮ অক্টোবর) এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভলী আক্তারকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন আগেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়।

এ বিষয় লাভলীর বাবা লাভলু মিয়া জানান, মেয়েটি এবার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিবে। গত বৃহস্পতিবার তিনি স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। লাভলী তার মাকে প্রথমে বিষয়টি জানায়। শুক্রবারে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর থেকেই দিনরাত মানুষ ভিড় করছেন তাকে দেখার জন্য। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো দেখাচ্ছে। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন হয়ে গেছে।

লাভলীর বাবা আরও বলেন, ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রেখেছি আব্দুল্লাহ জিসান।

মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া লাভলী আক্তার জানান, সে চার-পাঁচ মাস আগে থেকেই এমন কিছু ঘটছে বলে আন্দাজ করতে পারে। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেনি।

তার মা পারভিন আক্তার জানান, ছয় মাস আগে লাভলী আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ে করতে অসম্মতি প্রকাশ করে তার রূপান্তরিত হওয়ার ঘটনাটি বললে তিনি বিশ্বাস করেননি। পরে তিনি সবকিছু দেখে শুনে বিশ্বাস করেন।

তিনি আরও জানান, আল্লাহ তাকে মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছেন। আগে আমাদের ২ মেয়ে ছিল। এখন ১ ছেলে ও ১ মেয়ে হওয়ায় আমরা খুবই খুশি।

এ বিষয় গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি জানান, আমাদের দেশে মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে। রবিবার (১০ অক্টোবর) পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। সেখানে টিউমার থাকতে পারে।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬