২০০ টাকা চুরির অপবাদে গাছে বেঁধে ৯ বছরের শিশুকে নির্যাতন

১০ অক্টোবর ২০২১, ১০:০৫ AM
শিশুর উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন

শিশুর উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন © টিডিসি ফটো

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে দোকানের ক্যাশবাক্স থেকে মাত্র ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে ৯ বছরের এক শিশুর উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোকানের মালিককে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ ।

শনিবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার মামুদপুর ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আটক বেলি বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুদপুর ধনতলা বাজারের চা বিক্রেতা বক্করের স্ত্রী বেলি বেগম এলাকার এক মেয়েকে বাজারের পাশে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ সময় বেলি অভিযোগ করে বলেন, মেয়েটি তার ক্যাশবাক্স থেকে দুইশ টাকা চুরি করেছে। তবে মেয়েটি টাকা চুরির কথা অস্বীকার করেছে।

এব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এক মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর বেলিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে নির্যাতনের শিকার ওই মেয়েকেও নিয়ে আসা হয়েছে।

বেলির দোকানের ক্যাশবাক্স থেকে মাত্র দুইশ টাকা হারিয়ে যায়। পরে ওই মেয়েটিকে সন্দেহ করে দড়ি দিয়ে সজনে গাছের সাথে বেঁধে মারধর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলে ওসি জানান।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬