দুর্গাপূজা সর্বজনীন উৎসব: শিক্ষা উপমন্ত্রী

০৯ অক্টোবর ২০২১, ১২:৩৩ AM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

দুর্গাপূজাকে সর্বজনীন উৎসব বলে উল্লেখ করেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (৮ অক্টোবর) পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।

তিনি বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন।

পড়ুন: ১২০ পূজামণ্ডপে ১২ লাখ টাকা দিলেন শিক্ষা উপমন্ত্রী

এদিন উপমন্ত্রী নওফেল তার ব্যক্তিগত তহবিল থেকে ১২০টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ অনুদান দেওয়া হয়।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র তুলে ধরে উপমন্ত্রী বলেন, মুষ্টিমেয় কিছু মানুষ আছে তারা সব সময় সুযোগের সন্ধানে থাকে, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সংঘাত লাগিয়ে তারা নিজেদের অসৎ ফায়দা হাসিল করতে চাই।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬