সিজদারত অবস্থায় মুসুল্লির মৃত্যু

০৮ অক্টোবর ২০২১, ০৬:০৮ PM
প্রতীকী

প্রতীকী © সংগহীত

চাঁদপুরের হাজীগঞ্জে নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় কাজীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশারচালক।

স্থানীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। নামাজের শেষ রাকাতে সিজদায় গিয়ে তিনি আর মাথা তুলে বসেননি। সবাই সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও জাহাঙ্গীর সিজদাতেই ছিলেন। নামাজ শেষে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান বলেন, সালাম ফেরানোর পরও ওই মুসল্লি সিজদারত অবস্থায়ই ছিলেন। ওই অবস্থায় মুসল্লিরা তাকে নাড়া দিলে তিনি একপাশে ঢলে পড়েন। সবাই বুঝতে পারেন তিনি সিজদারত অবস্থায়ই মারা গেছেন।

স্থানীয় কাউন্সিলর কাজী কবির হোসেন বলেন, মাগরিবের ফরজ তিন রাকাত নামাজ পড়াকালে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মুসল্লি। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে যায়।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬