খালি কলসির মতোই বিএনপি বেশি বাজে: তথ্যমন্ত্রী

০৮ অক্টোবর ২০২১, ০১:২২ PM
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,  জনসমর্থনহীন বলেই খালি কলসির মতোই বিএনপি বেশি বাজে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনের সময়ে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। ইংল্যান্ড, আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়াতে যেভাবে হয়, আমাদের দেশেও একইভাবে নির্বাচন হবে।’

 ড. হাছান মাহমুদ আরও জানান, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে নিয়মনীতি প্রতিষ্ঠায় তার মন্ত্রণালয় কাজ করছে।

সূত্র: বাসস

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা
  • ২১ এপ্রিল ২০২৬
সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬