কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৭ অক্টোবর ২০২১, ১১:৫০ AM

© প্রতীকী ছবি

ফেনী শহরে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক কলেজছাত্রীর (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) রাতে মৃত ছাত্রীর বাসায় নিজ কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।

নিহত স্বর্ণ সাহা শহরের তাকিয়া রোড এলাকার রাখাল চন্দ্র সাহার মেয়ে। ফেনীর আইসিএসটি কম্পিউটার ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

পরিবারের বরাত দিয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, বুধবার বিকেলে স্বর্ণা তার ঘরের দরজা লাগিয়ে ঘুমাতে যায়। সন্ধ্যার পরও মেয়ে ঘুম থেকে না উঠলে তার মা অনেক ডাকাডাকি করে। কিন্তু তারপরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে স্বর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।

পরে পরিবারের লোকজন স্বর্ণাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ওসি নিজাম জানান, প্রাথমিক প্রতিবেদনে মেয়েটির গলায় ফাঁসের চিহ্ন মিলেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence