নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ না খাওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

০৩ অক্টোবর ২০২১, ১১:৫৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ ধরায় এখন নিষেধাজ্ঞা চলছে। যতদিন এই অভিযান চলবে ততদিন যেন আমরা ইলিশ না খাই।

রোববার (৩ অক্টোবর) রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ইলিশ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, চাঁদপুর মানেই চাঁদের হাট। আজকেও এখানে চাঁদের হাট বসেছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগ বাস্তবায়নে আমাদের জেলে ভাইদের সহযোগিতা দরকার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনায় আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। তাই আমাদের সকলকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেন করোনায় আমাদের আর কেউ না হারিয়ে যায়।

প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬