পোষা কবুতর ধরতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০৩ অক্টোবর ২০২১, ১২:৩১ AM
আবদুল্লাহ আল আবিদ

আবদুল্লাহ আল আবিদ © সংগৃহীত

ঝালকাঠি পৌর শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবিদ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব হেমায়েত হোসেনের ছেলে।

তার বড় ভাইয়ের বন্ধু মুরাদ হোসেন বলেন, নিজের পোষা একটি কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আবিদ। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬